শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রতারণার মাধ্যমে বিয়ে ও সন্তানের পিতৃত্ব অস্বীকার মামলায় সাবেক এমপি আরজু কারাগারে

প্রতারণার মাধ্যমে বিয়ে ও সন্তানের পিতৃত্ব অস্বীকার মামলায় সাবেক এমপি আরজু কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

প্রতারণার মাধ্যমে বিয়ে ও সন্তানের পিতৃত্ব অস্বীকার করার অভিযোগের মামলায় পাবনা-২ আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহারের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী লুৎফর রহমান খান  এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৬ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

২০২২ সালের এপ্রিলে এক নারী এ মামলা করেন। তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআই গত ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০০ সালে বাদীর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। ২০০১ সালের শেষ দিকে আসামির সঙ্গে তাঁর পরিচয় হয়। আসামি ওই নারীকে জানান, তাঁর প্রথম পক্ষের স্ত্রী মারা গেছেন। পরে তাঁরা বিয়ে করেন।

২০০৮ সালের ১৬ জানুয়ারি তাঁদের একটি কন্যাসন্তান হয়। এক পর্যায়ে আসামি ওই নারীর বাসায় আসা বন্ধ করে দেন। পরে বাদী খোঁজ নিয়ে জানতে পারেন, আসামির প্রথম পক্ষের স্ত্রী ও কন্যাসন্তান আছে। এমনকি ওই ব্যক্তি বাদীর কাছে নিজের নাম ফারুক হোসেন বলে প্রচার করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মিথ্যা তথ্য ও পরিচয় দিয়ে বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যই বিয়ের নামে প্রতারণা করেছেন ওই ব্যক্তি। এর পর আসামি কয়েকবার নিজে এবং ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ওই নারীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। এক পর্যায়ে আসামি তাঁর সঙ্গে বিয়ে ও কন্যাসন্তানের পিতৃপরিচয়কেই অস্বীকার করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com