শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ থেকে জনবল নেবে জাপান, বেতন সোয়া লাখের বেশি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ থেকে জনবল নেবে জাপান, বেতন সোয়া লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ফটো

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে জাপানে দক্ষ পুরুষ টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিতে যোগ দেওয়া এবং দেশে কাজ শেষে ফেরত আসার বিমানভাড়া জাপানের নিয়োগকর্তা কোম্পানি বহন করবে।

জাপানে তিনজন টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা ডিপ্লোমা পাস হতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২ বছর থাকতে হবে। জাপানি ভাষার যোগ্যতা ন্যূনতম জেএলপিটি-এন ৫।

চাকরির চুক্তি প্রাথমিকভাবে একবছর, তবে সেটি নবায়নযোগ্য। দৈনিক ৭ ঘণ্টা ৩০ মিনিট কাজ করতে হবে। সাপ্তাহিক ছুটি রোববার। প্রতি মাসে সর্বসাকল্যে বেতন ১ লাখ ৬৫ হাজার জাপানিজ ইয়েন (প্রায় ১ লাখ ২৭ হাজার ৬২২ টাকা)। খাবারের খরচ প্রার্থীর। তবে প্রাথমিক চিকিৎসা কোম্পানি দেবে।

নির্মাণসংক্রান্ত কাজের জন্য এসব প্রার্থী নেয়া হবে। প্রার্থীকে কংক্রিট প্রেসার ফিডিং কাজে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা না থাকলে আবেদন করা যাবে না। কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ জাপানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আবেদন ও বোয়েসেলের সার্ভিস চার্জ-

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বোয়েসেলের লিংকের মাধ্যমে আগামী রোববারের মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই–বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।

টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে যাওয়ার জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। শুধু বহির্গমন ছাড়পত্রের জন্য ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি, স্মার্ট কার্ড ও অগ্রিম কর বাবদ ৫ হাজার ৯৫০ টাকা জমা দিতে হবে।

নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে আবেদনের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে হবে এবং ভিসা আবেদন সম্পর্কিত তথ্য বোয়েসেল থেকে দেওয়া হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ <<< লিংক>>> থেকে জানতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com