শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনি উন্নয়নের রূপকার: মেয়র তাপস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনি উন্নয়নের রূপকার: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনি উন্নয়নের রূপকার তেমনি তিনি এই বাংলাদেশকে মায়ের আদরে, ভালোবাসায় আগলে রেখেছেন।

আজ সোমবার বিকালে রাজধানীর হাতিরপুল এলাকায় ধানমন্ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের মসজিদসমূহের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি কর্মের মধ্যেই একটি মানবিক গুণাবলি, মহতি উদ্যোগ প্রকাশ পায়। করোনা মহামারির পরে যুদ্ধের প্রভাবে সারাবিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠছে। এজন্য তিনি রমজানের শুরুতেই বলেছেন, ঘটা করে ইফতার আয়োজনের নামে যে অর্থের অপচয় হয় তা না করে সাধারণ মানুষের ঘরে ঘরে ইফতার, সেহেরির সামগ্রী পৌঁছে দিতে হবে। এটিই রমাজানের শিক্ষা, সিয়াম-সাধনার শিক্ষা। এটিই ইসলামের পক্ষে তার চিন্তা-চেতনা। আজকের এই মহতি অনুষ্ঠান তারই একটি প্রতিফলন। এটি আলেম ওলামাদের দিয়ে শুরু হচ্ছে, আগামীতে অন্যরাও পাবেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরই মাঝে ১ কোটি মানুষের কাছে টিসিবির কার্ড বিতরণ করা হয়েছে। ঢাকা শহরে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আনুপাতিক ভোটার হিসেব করে এই টিসিবি কার্ড বিতরণ করেছি। এ পর্যন্ত আমরা ৩ লক্ষাধিক কার্ড বিতরণ করেছি। এরপরেও কেউ যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। ঢাকা শহরে যাদের প্রয়োজন রয়েছে, আমরা সকলের কাছেই এই কার্ড বিতরণ করব।’

এ সময় মেয়র সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসার আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধা এম এস হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ১৬ নম্বর ওয়ার্ডের ২১টি মসজিদের মোট ৮০ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে প্রত্যেককে ২৫ কেজি মিনিকেট চাল, ৩ কেজি পোলাও চাল, ৩ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ১/২ কেজি গুঁড়ো দুধসহ মোট ২২ ধরনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com