শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কখনওই কোনও রাজনীতিককে বিয়ে করব না:পরিণীতি

কখনওই কোনও রাজনীতিককে বিয়ে করব না:পরিণীতি

বিনোদন ডেস্ক:

বলিউডে এখন চর্চার কেন্দ্রে রয়েছে আপ নেতা ও সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রেমকাহিনি। শোনা যাচ্ছে, বিয়ের সানাইও বাজবে শীঘ্রই। কিন্তু এমনটা সত্যি হলে পুরনো কথা ফিরিয়ে নিতে হবে পরিণীতিকে।

এক সাক্ষাৎকারে পরিণীতি বিয়ের প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছিলেন, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে কখনওই বিয়ে করবেন না তিনি। একটি ছবির প্রচারে এসে পরিণীতি জানান, বিয়ের ব্যাপারে রাজনীতিবিদ কখনওই তার প্রথম পছন্দ হতে পারে না। সেই পরিণীতিই কিনা রাঘবে মজলেন? পুরানো সেই সাক্ষাৎকার সামনে চলে আসতেই কেউ কেউ কটাক্ষ করছেন এখন অভিনেত্রীকে।

সিদ্ধার্থ মালহোত্রা এবং পরিণীতি কোনও একটি ছবির প্রচারে গিয়েছিলেন কয়েক বছর আগে। সেই ভিডিওটি সম্প্রতি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়, কোন তারকাকে তিনি বিয়ে করবেন। হলিউড অভিনেতা ব্র্যাড পিটের নাম উল্লেখ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয় রাজনীতিবিদদের সম্পর্কে। পরিণীতি বলেন, মুশকিল হচ্ছে, আমি কোনও রাজনীতিবিদকে বিয়ে করতে চাই না। অনেক ভাল ভাল বিকল্প আছে, কিন্তু কখনওই কোনও রাজনীতিককে বিয়ে করব না। সেই ভিডিও দেখে রসিকতা করে মন্তব্যবাক্সে কেউ লিখলেন, তার মানে বাগদানের খবরটা মিথ্যা! আবার কেউ লিখেছেন, প্রেমে পড়লে কী না হয়! পুরনো কথা তুলে অভিনেত্রীকে ঈষৎ খোঁচা দিলেন নেটিজ়েনরা।
তিনি কী খোঁজেন তার সঙ্গীর মধ্যে? অভিনেত্রী জানিয়েছিলেন, তাকে মজাদার মানুষ হতে হবে, সম্মান করতে হবে তাঁকে। পরিণীতি বলেছিলেন, তেমন পুরুষ পছন্দ, যিনি নিজেই নিজের জীবন গড়ে নিয়েছেন, প্রতিষ্ঠা পেয়েছেন। এরপর পরিণীতি জানান, তার জীবনসঙ্গী হতে চাইলে ঘুরতে ভালবাসতে হবে। অভিনেত্রীকে বলতে শোনা যায়, আমারই মতো তার আগ্রহের ক্ষেত্র হবে ঘুরতে যাওয়া। সমুদ্র, নদী ভালবাসতে হবে। স্কুবা ডাইভিং করতে চাইবে সে আমার সঙ্গে।

রাঘব আর পরিণীতির বন্ধুত্বের ভিত্তিই সেই ভ্রমণপ্রেম। লন্ডনে একসঙ্গে কলেজে পড়েছেন। এরপর আলাদা রাজ্যে থেকেও তাদের মধ্যে পর্যটন নিয়েই কথা হতো। বন্ধুত্ব গভীর হয়েছিল ক্রমশই। এরপর আসে প্রেম। সেই প্রেমকেই তারা স্বীকৃতি দিয়ে একসঙ্গে পথ চলা শুরু করতে চলেছেন বলে খবর। যদিও নিজমুখে তারা এখনও কিছুই জানাননি। সম্প্রতি পরিণীতি আবার গিয়েছিলেন রাঘবের রাজ্য, দিল্লিতে। এরপর রাঘব আর পরিণীতিকে আবার মুম্বাই বিমানবন্দরে দেখা গেল। তারা একসঙ্গেই ফিরলেন দিল্লি থেকে। বিয়ের আগেই কি একত্রবাস শুরু করে দিয়েছেন তারা? চলছে জল্পনা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com