নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, যেখানে গাছ কাটা হবে সেগুলো নতুন করে তিনগুণ গাছ লাগাতে হবে। একটা গাছ কাটলে তিনটা গাছ লাগাতে হবে। এ লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি।
বুধবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে সড়ক বিভাজকে গাছ কাটার বিষয়ে মেয়র তাপস বলেন, গাছ কাটলে কেউ কষ্ট পেতেই পারে, এটা স্বাভাবিক। এটা আবেগের বিষয়।
তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে আমিও গাছ পছন্দ করি। কিন্তু আমাদেরও তো উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। এজন্য কিছু গাছ কাটা হয়েছে। অল্প সময়ের মধ্যেই আমরা তিনগুণ গাছ লাগার পরিকল্পনা নিয়েছি।
এ সময় ইতিহাসবিদ মুনতাসীর মামুনসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর ও পরামর্শকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply