যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আদরের পোষা প্রাণী হারালেন যশ-নুসরাত

আদরের পোষা প্রাণী হারালেন যশ-নুসরাত

বিনোদন ডেস্ক :
আদরের পোষা প্রাণী হারালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি যশ ও নুসরাত। রোববার নিজের ইনস্টাগ্রামে পোষা প্রাণী হ্যাপির মৃত্যুসংবাদ প্রকাশ করে আবেগতাড়িত হয়ে পড়েন নুসরাত। সন্তান সম্বোধন করা হ্যাপিকে ঘিরে যশ-নুসরাত মেতে উঠতেন আনন্দে। তার মৃত্যুতে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন নুসরাত জাহান।
ইনস্টাগ্রামে হ্যাপির সঙ্গে ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘আমাদের বাড়িতে একজন নেই। আমরা দিনরাত সেটা অনুভব করছি। আমরা জানি শক্তি সঞ্চয় করতে খানিকটা সময় লাগবে। অমাদের এক টুকরো তোমার সঙ্গে নিয়ে গেলে। তুমি আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি এনেছিলে। সুখ-দুঃখে আমাদের নিরন্তর সঙ্গী হয়েছিলে।’

নুসরাত আরো বলেন, ‘যারা আমাদের ছেড়ে চলে যায়, তারা প্রতিদিন নীরবেই আমাদের পাশে হাঁটে। এখনো ভালোবাসি। এখনো তোমাকে মিস করি। আর তুমি আমাদের সব সময়কার প্রিয়। আমাদের আদরের ছেলে। মা-বাবা অপেক্ষা করবে যতক্ষণ না আবার ওপারে দেখা হবে। আমরা তোমাকে খুব ভালোবাসি।’

প্রসঙ্গত, গর্ভাবস্থার সময় থেকেই যশের পোষ্য হ্যাপির সঙ্গে নুসরাতের প্রিয় সঙ্গী হয়ে যায়। প্রিয় পোষ্য হ্যাপির সঙ্গে একাধিকবার যশ ও নুসরাতকে দেখা গেছে। কখনো সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার কখনো বা অবসরে হ্যাপির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুই তারকাকে।

যশ-নুসরাতের বাড়িতে দুটি পোষ্য-হ্যাপি এবং ব্রুয়াস। দিন দু-এক আগেও নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছিল তাদের। হ্যাপির চলে যাওয়ায় বেশ মন খারাপ যশ-নুসরাতের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com