যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চেষ্টা করেও সংসার টেকাতে পারছেন না: পরীমনি

চেষ্টা করেও সংসার টেকাতে পারছেন না: পরীমনি

বিনোদন প্রতিবেদক :

অনেক চেষ্টা করেও সংসার টেকাতে পারছেন না বলে জানালেন চিত্রনায়িকা পরীমনি। স্বামী শরিফুল ইসলাম রাজ বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছেন বলেও জানালেন তিনি। বললেন, হাত-পা ধরেও রাজের সঙ্গে ঘর করতে পারছেন না।
সুনেরাহ বিনতে কামালসহ আরো কয়েক অভিনেত্রীর সঙ্গে রাজের ছবি ও ভিডিও ফাঁসের ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। কদিন ধরে এ নিয়েই চলছে টানাপোড়েন। রাজ-পরীর সংসার এখন এই আছে; এই নাই।

এরই মধ্যে রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। তিনি বলেন, অনেক চেষ্টা করেছি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকতে। কিন্তু তা আর হলো না। এরপরও আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি।

পরীমনি বলেন, কিন্তু রাজ আমার সঙ্গে থাকতে চায় না। যাওয়ার আগে আমার চরিত্র নিয়ে কথা বলে গেছে। আমাকে নিয়ে যে কথাগুলো তুললো, তার প্রমাণ যেন অবশ্যই সে দেয়। গত মার্চের শেষ সপ্তাহে আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে রাজ। ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তখন সে বলেছিল, এ বিয়ে সে মানে না। কাবিনামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙে যায়। সন্তানের মুখের দিকে চেয়েও সংসারের প্রতি আস্থা রেখেছিলাম। সেটাও আর হয়ে উঠলো না।

একই দিন আরেকটি গণমাধ্যমের ফেসবুক পেজের লাইভ অনুষ্ঠানে গিয়ে প্রায় একই ইঙ্গিত দিয়েছেন রাজও। পরীমনির সঙ্গে আর থাকা হচ্ছে না, এমন ইঙ্গিত দেন তিনি।

সার্বিক পরিস্থিতিতে বোঝা যাচ্ছে, স্পষ্টতই অবনতির দিকে যাচ্ছে শরিফুল ইসলাম রাজ ও পরীমনির সম্পর্ক। জল ঘোলা হচ্ছে ক্রমেই। সংসার করা হবে কি না, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। পর্দার এ নায়ক ও নায়িকার সম্পর্ক এখন দা-কুমড়া বললেই চলে।

কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। এই রাজ কথা বলছেন, তো একটু পরই তার উত্তর দিচ্ছেন পরীমনি। অবশ্য এসব সামনাসামনি নয়, বরং সংবাদমাধ্যম বাসামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই ধারাবাহিকতায় স্বামীকে নিয়ে কথা বলতে তাই ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন পরীমনি।

রাজ-পরী দম্পতির সাংসারিক কলহ ফেসবুকে আসা নতুন কিছু নয়। তবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে জড়িয়ে এবারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ২৯ মে রাতে। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশার সঙ্গে রাজের কিছু ছবি এবং ভিডিও রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়।

এসব পোস্টে অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় সুনেরাহ ও তানজিন তিশাকে। কয়েকটি ছবিতে দেখা গেছে রাজ ও সুনেরাহকে ভিডিও কলে কথা বলতে। একটি ভিডিওতে লিফটের ভেতরে নাচছিলেন তানজিন তিশা। পরে অবশ্য রাজের অ্যাকাউন্টে সেসব ভিডিও বা ছবি আর পাওয়া যায়নি।

ছবি ও ভিডিও ফাঁস হওয়ার দায় রাজের স্ত্রী নায়িকা পরীমনিকে দিয়ে পরদিন রাতে একটি পোস্ট দেন সুনেরাহ। একই সঙ্গে তিনি দেন আইনি ব্যবস্থারও হুমকি।

পরীমনিকে ইঙ্গিত করে সুনেরাহ লেখেন, দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত, ওর (রাজ) আইডি হ্যাকড হয়েছে। কে হ্যাক করেছে, আমরা সেটা জানি; প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

এর পর দিন সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। সুনেরাহকে এর দায় দেন তিনি। পরে কথা বলেন রাজও। তার বক্তব্য, তিনি এগুলোর কিছুই জানেন না।

এরপর পরীমনি আবার গণমাধ্যমকে বলেন, রাজের সঙ্গে তার যোগাযোগ নেই বেশ কিছুদিন। সুনেরাহর সঙ্গেই থাকছে রাজ। তার ফোনও নাকি তার কাছেই। এসব ছবি ও ভিডিও সুনেরাহই ছড়িয়েছেন।

এখন পর্যন্ত সুনেরাহ, রাজ, পরীমনির সংকট মেটেনি। নানা মাধ্যমে একে অপরকে দোষারোপ করছেন প্রত্যেকে। এরই মধ্যে রাজ-পরীর সংসারে ভাঙনের সুর বেজেছে। পরী-রাজ, দুজনেই বলছেন এটি সময়ের ব্যাপার মাত্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com