বিনোদন ডেস্ক :
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় মালায়ালাম অভিনেতা কোল্লাম সুধীর। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তার। তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। ভারতের কেরালার ত্রিসুরের কাছে সোমবার (৫ জুন) ঘটনাটি ঘটেছে।
পুলিশের বরাতে হিন্দুস্থানটাইমস জানিয়েছে, সোমবার শুটিং সেরে অভিনেতা কোল্লাম সুধীর এবং তিন সহ-অভিনেতা বাড়ি ফেরার সময় ভোর সাড়ে চারটা নাগাদ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ি।
জানা যায়, এ ঘটনায় সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোল্লামকে বাঁচানো যায়নি। বাকি তিনজনও আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।’
অভিনেতার মৃত্যুতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শোক প্রকাশখ করেছেন। মালায়ালাম সিনেমা জগতে কোল্লাম বেশ পরিচিত মুখ ছিলেন। অভিনয় করেছিলেন বেশ কিছু টেলিভিশন শোতে।
২০১৫ সালে ‘কান্থারি’ ছবির হাত ধরে বড় পর্দার জার্নি শুরু। এরপর ‘কাট্টাপান্না’, ‘কুত্তানাদান’, ‘অ্যান ইন্টারন্যাশনাল লোকাল স্টোরি’সহ বেশ কিছু ছবিতে কোল্লাম সুধীর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল।
Leave a Reply