মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ টাকাসহ ৫ জুয়ারিকে আটক করা হয়েছে।
রোববার (১৮ জুন) ভোরে শহরের পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জাহাঙ্গীর মিয়া (৩৮),তাজুল ইসলাম (৪০), মোঃ অলি মিয়া (৫৫),মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া(৪০) এবং আব্দুল কাশেম (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই মোঃ বাসেদ মিয়া, এএসআই নুরুল ইসলামসহ পুলিশের একটি দল মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকার জনৈক খালেক মিয়ার লেবার কলোনীর বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করেন।
এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ৫ হাজার ,৫শ ৫০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী জানান,এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply