শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে নারী খুন, স্বামীসহ আটক ২

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে নারী খুন, স্বামীসহ আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে শাবনূর আক্তার ওরফে স্বপ্ন (২৬) নামে দুই সন্তানের জননী খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক আলামিন (৩০) ও নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী শহীদের সঙ্গে মনোমালিন্যের জেরে শাবনূর আক্তার ওরফে স্বপ্ন তার দুই ছেলে সায়ান (৬) ও সানভিকে (৪) নিয়ে দুই বছর ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে গরু-বাছুর আনতে যান শাবনূর। এসময় পথে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আলামিন। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় শাবনূরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও ঘাতক আলামিনের ব্যবহৃত স্যান্ডেল ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ। পরে ওই রাতেই অভিযান চালিয়ে কালাইহাটি গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে ঘাতক আলামিনকে আটক করে পুলিশ। এছাড়াও হাসপাতাল থেকে নিহত শাবনূরের স্বামী শহীদকেও আটক করা হয়েছে।

শনিবার (২৪ জুন) দিনগত রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন জানান, আটক আলামিন ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com