শিরোনাম :
মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ফরিদপুরে পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ১৭ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য পঞ্চাশ লক্ষ টাকা ।

শনিবার (২৪ জুন) রাত ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে ওই দম্পত্তির বসতবাড়িতে তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তবে, এ দম্পতিকে আটক করা গেলেও তাদের ছেলে সজীব মাতুব্বর (২৭) উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

রোববার (২৫ জুন) সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দম্পতি হলেন- জেলার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের মৃত আছমত মাতুব্বরের ছেলে আব্দুল মাতুব্বর (৫২) ও তার স্ত্রী হেনা বেগম (৪১)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের ছেলে সজীব মাতুব্বর পালিয়ে যায়। তবে তাকে আটকে অভিযান চলছে।

তিনি আরও বলেন, এ দম্পতির ছেলে সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। এরপর নিজ বাড়িতে রেখে বাবা-মায়ের সহযোগিতায় ইয়াবার কারবারি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com