যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গলে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা রানা গ্রেফতার 

শ্রীমঙ্গলে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা রানা গ্রেফতার 

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ট্রেনের ব্ল্যাক টিকিটসহ কালোবাজারি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃত কালোবাজারি চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য্য (৩১)।
রোববার (২৫ জুন) দুপুরে র‍্যাব ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের এর একটি আভিযানিক দল উপজেলার ভাড়াউড়া ইউনিয়নের ০৩ নং পুল এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য্য (৩১)-কে গ্রেফতার করে র‍্যাব।
এ সময় আটক ব্যক্তির ব্যবহৃত ̄স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ১টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃত রানা দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারিসহ অবৈধভাবে ট্রেনের টিকেট যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব।
সোমবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব ।
র‍্যাব ৯ জানায়, কাউন্টারে টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com