শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সারাদশে কোরবানির ,হাট ভরা গরু, দাম ছাড়ছে না বিক্রেতারা

সারাদশে কোরবানির ,হাট ভরা গরু, দাম ছাড়ছে না বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীসহ সারাদশে কোরবানির পশুর দাম নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন ক্রেতা-বিক্রেতারা। ক্রেতারা বলছেন পশুর দাম এবার অনেক বেশি, আর বিক্রেতারা বলছেন, গো-খাদ্যসহ লালন-পালনে খরচ বেড়েছে অনেক। তাতে লাভের মুখ দেখাতো দূরের কথা লোকসান গুণতে হতে পারে। সেই হিসেবে পশুর দাম বেশি না, কমই আছে। বরং লোকসানের ঝুঁকিতে রয়েছে খামারিসহ বিক্রেতারা।

সোমবার (২৬ জুন) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, অনেক ক্রেতা নির্ধারিত বাজেটে কাঙ্ক্ষিত পশু কিনতে না পেরে ফিরে গেছেন। তাদের অভিযোগ দেড় লাখের নিচে গরু নাই। ছোট গরুর দাম তুলনামূলক অনেক বেশি। মাঝারি সাইজের গরু ন্যুনতম দেড় লাখ টাকা।

তবে অনেক ক্রেতা বলছেন, দিনের বেলা দাম কিছুটা চড়া থাকলেও রাতে দাম ছিল স্বাভাবিক। পশুর অতিরিক্ত দাম হাঁঁকেননি বিক্রেতারা।

রাজধানীর গাবতলী হাটে গণমাধ্যমকর্মী নাহিয়ান আরটিভি নিউজকে জানান, দাম সন্ধ্যার পর কমে গেছে। ক্রেতাও নাই আজকে তেমন। বৃষ্টির পর গাবতলী হাটে গরুর দাম কমে গেছে কিছুটা। উল্টাপাল্টা দাম হাকায় না। সহনশীল পর্যায়েই ছিল। দুপুর আর বিকেলে কিছুটা চড়া ছিল। সন্ধার পর সেটা রেঞ্জের ভিতর চলে আসছে।

তিনি আরও বলেন, বিকেলে যে গরুর ব্যাপারিরা চেয়েছিল ১লাখ ৬৫ হাজার, সন্ধ্যার পর সেগুলার দাম হাকায় ১ লাখ ৫০-৫৫ হাজার, এমন। বৃষ্টির পর দাম কমে গিয়েছিল বেশ। এ ছাড়া সন্ধ্যার পর ৮০-৯০ হাজারেও গরু কেনা গেছে। গাবতলী হাটে ভিতরের দিকে দাম কম। উল্টাপাল্টা দাম চায় না।

এ ছাড়া রাজধানীর হাজারীবাগ আফতাবনগর, শনিরআখড়া, কমলাপুর, রহমতগঞ্জসহ বিভিন্ন কোরবানির পশুর হাট ঘুরে দেখা গেছে, বেশির ভাগ হাট কোরবানির পশুতে ভরে উঠেছে।

কিন্তু ক্রেতাদেরও ভিড় ছিল। ক্রেতারা অধিকাংশই ঘুরে দেখছেন। অনেক ক্রেতার অভিযোগ, এবার বিক্রেতারা অনেক বেশি দাম হাঁকছেন।

বিক্রেতারা বলছেন, এ বছর মাঝারি আকারের গরুর দাম পড়ছে এক থেকে দেড় লাখ টাকা। লাখের নিচে মিলছে ছোট গরু।

কিন্তু ক্রেতারা অভিযোগ, ৮০ থেকে ৯০ হাজার টাকার গরু আকারে খুবই ছোট। দাম খুব চড়া। তবে তুলনামূলক বড় গরুর দাম কম।

মেরাদিয়া হাটে গরু কিনতে এসেছেন ব্যবসায়ী খাইরুল ইসলাম, তিনি বলেন, গত বছর যে গরু ছিল এক লাখ টাকা, এ বছর একই সাইজের গরু প্রায় দেড় লাখ টাকা। সব কিছুর দাম বাড়ছে সত্যি, তবে সরকারকে সরাসরি ফিল্ড পর্যায়ে মনিটরিং করতে হবে। যাতে ব্যাপারীরা অতি মুনাফা করতে না পারে।

সরকারি হিসেবে এ বছর কোরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি, যা গত বছরের চেয়ে ৪ লাখ ১১ হাজার ৯৪৪টি বেশি।

অপরদিকে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। সে হিসাবে এ বছর ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু উদ্বৃত্ত রয়েছে। কোরবানিযোগ্য অতিরিক্ত পশু থাকলেও দামে স্বস্তি মিলছে না। তাই বেশি দামেই কিনতে হচ্ছে কোরবানির পশু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com