শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত 

পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত 

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ সুজল আলী (২৭)। সে দেবনগর ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। মঙ্গলবার (৪ -জুলাই) রাতে রংপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার (৩- জুলাই) রাতের আঁধারে ভারতে ঢোকার চেষ্টাকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির বাংলাদেশ- ভারত সীমান্ত এলাকায় সুজল আলী গুলিবিদ্ধ হয়। স্থানীয়দের বরাত দিয়ে দেবনগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান আলী জানান, গত সোমবার রাতে সুজন আলীসহ স্থানীয় ৬/৭ জন চোরাই পথে ভারতে গরু আনতে ৫৬ বিজিবির অধীনস্থ বাংলাদেশের সুকানী বিওপি ও ভারতীয় মদনবাড়ি বিএসএফ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার নং- ৭৪০  বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতীয় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মোঃ সুজন আলী গুরুতর আহত হন । পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুরের এক প্রাইভেট ক্লিনিকে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তার মৃত্যু হয়। এদিকে, এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ থাকার পাশাপাশি ভারতে কয়েকজন আটক রয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, মৃত ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৫ – জুলাই) নিজ এলাকার একটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে, সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি জানতে একাধিকবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়নে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com