যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বলিউড অভিনেতা শুটিং ছেড়ে বন্যা দুর্গতদের পাশে

বলিউড অভিনেতা শুটিং ছেড়ে বন্যা দুর্গতদের পাশে

বিনোদন ডেস্ক :
‘মানবতাই পরম ধর্ম’- যেন আরেকবার প্রমাণ করলেন বলিউড অভিনেতা গ্যাভি চাহাল। সম্প্রতি পাঞ্জাবে গিয়েছিলেন সিনেমার শুটিং করতে। তবে ভারী বৃষ্টিতে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায়, শুটিং স্থগিত হয়ে যায়। সেখানে বসেই পাঞ্জাবের একাধিক শহর ও গ্রামাঞ্চলে বন্যার ভিডিও দেখে কাতর হয়ে ওঠেন চাহাল।

এরপর আর চুপ করে বসে থাকতে পারেননি তিনি। বন্ধুদের ফোন করে পানি, খাবার, ওষুধসহ অত্যাবশকীয় জিনিসপত্র জোগাড় করার কথা বলেন। সেসব নিয়ে সোজা হাজির হযে যান সেসমস্ত অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষের কাছে।

গ্যাভি চাহালের শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, এক কোমর পানিতে নেমে বন্যা দুর্গত মানুষদের হাতে হাতে খাবার, ওষুধ তুলে দিচ্ছেন তিনি। পরনে লাইফ জ্যাকেট। শুধু তাই নয়, কোনোরকম বিপদে- আপদে পড়লে সেখানকার যে কেউ তার সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইতে পারেন বলেও আশ্বাস দিয়েছেন এ অভিনেতা।

সালমান খানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির বদৌলতে গ্যাভি চাহাল বলিউডে অতি পরিচিত মুখ। ‘ক্যাপ্টেন আবরার’- এর ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এবার বন্যা বিপর্যস্ত পাঞ্জাবে মানবসেবায় মগ্ন হলেন অভিনেতা।

‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘তোরবাজ’- এর মতো বেশ কিছু বলিউড ছবিতে নজর কেড়েছেন গ্যাভি চাহাল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com