যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রিয় তারকার জন্মদিন উদযাপন করতে গিয়ে ভক্তের মর্মান্তিক মৃত্যু

প্রিয় তারকার জন্মদিন উদযাপন করতে গিয়ে ভক্তের মর্মান্তিক মৃত্যু

বিনোদন ডেস্ক :

সিনেমা প্রেমীদের জন্য প্রিয় তারকার জন্মদিন মানেই ঈদ কিংবা দিওয়ালির চেয়ে কম কোনো উৎসব নয়। বিশেষ করে ভারতে কোনো তারকার জন্মদিন মানেই অন্যরকম এক উন্মাদনা। সেখানে অমিতাভ বচ্চন হোক কিংবা শাহরুখ খান বা রজনীকান্তের মতো সুপারস্টারই হোক না কেন, জন্মদিন মানেই ভক্তদের কাছে বিশেষ একটি দিন!

ঠিক তেমনিই রোববার (২৩ জুলাই) বিশাল আয়োজনের মধ্য দিয়ে তামিল তারকা সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তার ভক্ত-অনুরাগীদের। কিন্তু তাতেই ঘটেছে বিপত্তি!

জন্মদিনের আয়োজনে অভিনেতার ছবির ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তারকার দুই অনুরাগীর। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে।

মূলত ‘জয় ভীম’ খ্যাত তারকা সুরিয়ার জন্মদিন পালন করার পরিকল্পনা ছিল তাদের। সেই উপলক্ষে অভিনেতার ছবির ব্যানার লাগাচ্ছিলেন দুই কলেজ শিক্ষার্থী। কিন্তু ব্যানারের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত দুই পড়ুয়ার নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই।

ইতোমধ্যেই দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নরাসরাওপেটের হাসপাতালে। মৃত পোলুরি সাইয়ের বোন অনন্যার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার দাবি, কলেজে কাঁড়ি কাঁড়ি টাকা বেতন দেওয়ার সত্ত্বেও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ। তার আরও অভিযোগ, কলেজের ছাত্রাবাসের দিকেও খেয়াল রাখেন না কলেজ কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com