শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের জন প্রতি বাজেট ১ লাখ ৫২ হাজার ৯০৫ টাকা। এবছর ঘাটতি বাজেট রয়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা।

রোববার (৩০ জুলাই) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম বার্ষিক সিনেট সভায় এ বাজেট অনুমোদন করা হয়।

সভায় বাজেট ঘোষণা করেন সিনেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ। সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এবারের বাজেট গতবছরের তুলনায় ২২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। বিশ্ববিদ্যালয়ের মোট ২৬ হাজার ৫১০ জন শিক্ষার্থীর বিপরীতে জন প্রতি বাজেট ১ লাখ ৫২ হাজার ৯০৫ টাকা। এবছরে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ৩৯৮কোটি ৪৩ লাখ টাকা। ঘাটতি বাজেট রয়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা। একইসঙ্গে গত অর্থবছরের সংশোধিত বাজেট ৩৯৬ কোটি ৫ লাখ টাকা সিনেট সভায় অনুমোদন করা হয়।

বাজেট বরাদ্দের খাত:

বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২৪৬ কোটি ৩৮ লাখ টাকা। যা মোট বাজেটের ৬০ দশমিক ৮ শতাংশ।

এবারের বাজেটে বেড়েছে গবেষণায় বরাদ্দের পরিমাণ। গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা। গতবারের তুলনায় এই খাতে ২ কোটি টাকা বাড়ানো হয়েছে। যা মোট বাজেটের ২ দশমিক ১১ শতাংশ।

পণ্য ও সেবা বাবদ বাজেট ধরা হয়েছে ৬৮ কোটি ১৭ লাখ টাকা। যা মোট বাজেটের ১৬ দশমিক ৮২ শতাংশ।
পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ টাকা। যা মোট বাজেটের ১৫ দশমিক ২৫ শতাংশ।

সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বার্ষিক সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যবৃন্দ, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com