ফজরে হুদা অনিক,
কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়িঘেরের জালে আটকে বশির আহমদ কপিল (৫০) নামে এক মৎস্যচাষীর নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে চিলখালী ২১ একর চিংড়িঘের এলাকায় স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার কর চকরিয়া থানায় আনা হয়।
নিহত বশির আহামদ কপিল (৫৬) সেই বদরখালী ইউনিয়নের মাতারবাড়ি পাড়া এলাকার রফিক আহমদের ছেলে।
জানা যায়, চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চিংড়িজোন চিলখালী এলাকায় রামপুর মৌজায় ২১ একর চিংড়ি চাষের জন্য বর্গা নেন বিভিন্ন এলাকার ১৫ ব্যক্তি যৌথে ।
শুক্রবার রাতে পানি ছেড়ে দিতে গিয়ে পা পিছলে হঠাৎ পলবোটের ভিতরে গেটে পড়ে যান কপিল। এক পর্যায়ে পানি শ্রোুতের টানে জালে আটকা পড়ে ।
চকরিয়া থানার অফিসার ইনাচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, জালে আটকা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।
এই ব্যাপারে তদন্ত চলছে
Leave a Reply