বিনোদন ডেস্ক:
ছবির এই ছোট্ট ছেলেটিকে এখন দেখলে হয়তো আপনি চিনতেই পারবেন। আর না চেনাই স্বাভাবিক। ছোটবেলায় যে এত স্মার্ট ছিল, তিনি অবশ্যই এখন আরো বেশি হ্যান্ডসাম হওয়ার কথা। আসলেই তিনি এখন হ্যান্ডসাম। শুধু হ্যান্ডসামই নন, এখন তিনি ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতাদের একজন।
সম্প্রতি এ তারকার একটি সিনেমা মুক্তি পেয়েছে। পরবর্তী সিনেমায় তাকে নতুন লুকে দেখা যাবে। আর সেই খবর এরই মধ্যে প্রকাশ্যে এসেছে, যা নিয়ে এখন ইন্ডাস্ট্রি থেকে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে বইছে আলোচনার ঝড়।
এখনো হয়তো অনেকে চিনতে পারেননি তাকে। নীল ও সাদা রঙের জামা-প্যান্ট, চোখে সানগ্লাস এবং বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটি বলিউডের ‘রকি’, ‘থুড়ি’ ও নতুন ‘ডন’। বলা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের কথা। হ্যাঁ, ছবির এই ছেলেটি বলি নায়ক রণবীর সিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছোটবেলার তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবি পোস্ট করে নতুন একটি তথ্যও দিয়েছেন এ নায়ক।
গত পরশু ফারহান আখতার যদিও ‘ডন-৩’ এর ঘোষণা দিয়েছেন; জানান নতুন যুগের সূচনা হবে। বুধবার (০৯ আগস্ট) এর টিজার মুক্তি পেয়েছে, যেখানে দেখা যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের জায়গায় ডন হয়ে আসছেন রণবীর সিং। আর এরপরই শুরু হলো ট্রোলিং-বয়কট ট্রেন্ড। এ নিয়ে গত দু’দিন মুখ বন্ধ রাখলেও এবার মনের কথা জানালেন নায়ক রণবীর সিং।
এ তারকা ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ঈশ্বর, আমি দীর্ঘদিন ধরে এটা করার স্বপ্ন দেখেছি। ছোটবেলা থেকেই ভীষণ সিনেমা পোকা ছিলাম আমি। অন্য সবার মতো আমিও হিন্দি সিনেমার দুই মহারথী অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের প্রেমে পড়ি। সেই ছোট থেকেই সবসময় চেয়েছি, আমি যেন তাদর মতো হতে পারি।
Leave a Reply