যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদপুর পুরানবাজার কলেজের এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

চাঁদপুর পুরানবাজার কলেজের এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

চাঁদপুরপ্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর পুরানবাজার কলেজের ডাকাতিয়া নদীপাড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চত্বর উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। কেননা দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে, শুধু নির্ধারিত সময়ের এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করছেন, আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষায় অংশ নিন। কারণ, দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে। যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।

দীপু মনি বলেন, দেশের জন্য রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই, দেশের জনগণই তার সঙ্গে আছেন। তবে বিদেশেও আমাদের বন্ধু আছে। আজ যাদের জনগণের ওপর আস্থা নেই, তারাই বিদেশিদের ওপর নির্ভর করে বক্তব্য দিচ্ছেন। কারণ, জনগণ অনেক আগেই দেশবিরোধী এসব ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com