শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফলোআপ: কুলাউড়ায়  জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত, নারী-শিশুসহ  আটক ১৩

ফলোআপ: কুলাউড়ায়  জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত, নারী-শিশুসহ  আটক ১৩

মৌলভীবাজার প্রতিনিধি।।
 মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। উদ্ধার করা হয়েছে বিস্ফোরণদ্রব্য, অস্ত্র ও নগদ টাকা।
(১২ আগস্ট) শনিবার সকালে অভিযান শেষে পুলিশের বিশেষায়িত ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।
তিনি জানান, বাড়িটি থেকে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। এছাড়া ৩ শিশুও ছিলো বাড়িটিতে। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। আটককৃতরারা ‘ইমাম মাহদির কাফেলা’ নামে নতুন একটি সংগঠনের সদস্য বলে জানান আসাদুজ্জামান।
এর আগে (১১ আগস্ট) রাত আটটা থেকে উপজেলার কর্মদা ইউনিয়ন পূর্ব টাট্টি উলি গ্রামের জুগিটিলায় বাইশালী নামক এলাকায় টিলার ওপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখে সিটিটিসি। এরপর শনিবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে ‘অপারেশন হিলসাইড’ নামে অভিযান চালানো হয়।
সিটিটিসি প্রধান বলেন, অভিযানের সময় বিনা বলপ্রয়োগে তাদের আটক করা হয়। হেফাজতে নেওয়ার পরে আস্তানাটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করা হয়। যেগুলো দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়। এছাড়া ৩ লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী, কমব্যাট বুট, বক্সিন ব্যাগ এবং কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়। ২টি বম বিস্ফোরক দল বিকট শব্দে ধ্বংস করে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে তারা বাড়িটিতে আসে। কখনো টাঙ্গাইল ও কখনো বগুড়ার বাসিন্দা বলে পরিচয় দিতেন তারা।
জানা গেছে, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা কিনে আস্তানা বানিয়েছেন জঙ্গিরা। এর অর্থায়ন করেছেন একজন প্রবাসী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com