যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৪ বছরে জিডিপি বেড়েছে সাড়ে ৪ গুণ: অর্থমন্ত্রী

১৪ বছরে জিডিপি বেড়েছে সাড়ে ৪ গুণ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন অব্যাহত রেখেছে। জিডিপি ১০০ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৪ বিলিয়ন ডলারে, যা ২০০৯ সালের তুলনায় সাড়ে ৪ গুণেরও বেশি।

মঙ্গলবার কুমিল্লা নগরীর রামঘাটস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি জাগ্রত ইতিহাস। বঙ্গবন্ধুর সারাজীবন ছিল ইতিহাসে ঘেরা। যতদিন এ দেশ থাকবে বঙ্গবন্ধু তার কর্মের গুণে বাঙালিদের মাঝে বেঁচে থাকবেন।

তিনি আরো বলেন, বর্তমানে মাথাপিছু আয় ৬৯৬ ডলার থেকে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়ে প্রায় দুই হাজার ৭০০ ডলার হয়েছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com