যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মোশাররফ করিমের স্ত্রীর পছন্দ নয় অন্য নারীর সঙ্গে কথা বলা

মোশাররফ করিমের স্ত্রীর পছন্দ নয় অন্য নারীর সঙ্গে কথা বলা

বিনোদন প্রতিবেদক:

অভিনয় জগতের অনবদ্য এক নাম মোশাররফ করিম। একের পর এক ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে প্রতিনিয়তই নিজেকে জানান দিচ্ছেন এই তারকা। তবে অন্য নারীর সঙ্গে কথা বলা মোটেও পছন্দ করেন না অভিনেতার স্ত্রী। তবে সেটা বাস্তবে নয় পর্দায়।
গত জুলাই মাসে রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকার একটি পোশাক কারখানায় একটি নাটকের শুটিং করেছেন মোশাররফ করিম। নাটকটির নাম ‘সুপারভাইজার’। এতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি ও সুপারভাইজারের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। নাটকটি নির্মাণ করেছেন পরিচালক জুবায়ের ইবনে বকর।

জানা গেছে, একটি পোশাক কারখানার সুপারভাইজারের কর্মকাণ্ড নিয়েই মূলত নির্মিত হয়েছে নাটকটি। কাজের বাইরে বিভিন্ন মেয়ের সঙ্গে গল্পগুজব করেন গার্মেন্টসের সুপারভাইজার। সবার সঙ্গে তার ভালো সম্পর্ক। আবার কাউকে গুরুত্ব দেন না। কিন্তু এগুলো পছন্দ করেন না তার স্ত্রী। তিনিও একই গার্মেন্টসে কাজ করেন। যদিও পোশাক কারখানার সবার কাছে স্ত্রীর কথা গোপন করেন এই সুপারভাইজার।
মোশাররফ করিম বলেন, নাটকটির নির্মাতার সঙ্গে আগেও কাজ হয়েছে। পরে যখন গল্পটি নিয়ে কথা হয়, তখনই ওকে চিত্রনাট্য তৈরি করতে বলি। আমার কাছে মনে হয়েছিল, এই গল্পে একটা ভিন্নতা রয়েছে। আশা করছি, দর্শকরা গল্পটি পছন্দ করবেন।
গেল ঈদে বেশ কয়েকটি নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তানিয়া বৃষ্টি। মূলত দর্শক আগ্রহ থেকেই এই জুটিকে নিয়ে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইউটিউবে মুক্তি পাবে মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘সুপারভাইজার’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com