যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি শাকিব খানের

৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি শাকিব খানের

বিনোদন প্রতিবেদক:

২০২২ সালের ৩০ জুন ‘এসএমসি ওরস্যালাইন-এন’-এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় চিত্রনায়ক শাকিব খানের। পরে আর কোনো চুক্তিই করেননি তারা। কিন্তু তবুও বেআইনিভাবে শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে তারা। যার জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন শাকিব।

গত রবিবার (৩ সেপ্টেম্বর) চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসির কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

শাকিব খানের পক্ষ হয়ে তার আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন নোটিশটি প্রেরণ করেন।

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয় এসএমসির।এমতাবস্থায় ২০২৩ সালে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের বিজ্ঞাপনগুলো অবিচ্ছিন্নভাবে এবং ক্রমাগতভাবে প্রদর্শন করা হয়।

আইনি নোটিশে বলা হয়, অননুমোদিত এ বিজ্ঞাপনগুলো প্রচারণায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দিয়েছেন শাকিব। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com