যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এবার রাজের জুটি সঙ্গে নতুন সিনেমায় ইধিকা পাল

এবার রাজের জুটি সঙ্গে নতুন সিনেমায় ইধিকা পাল

বিনোদন ডেস্ক :
টালিউডের ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশে পরিচিতি পেয়েছেন তিনি। ‘প্রিয়তমা’ সিনেমায় তার ভূমিকা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এরপর থেকেই বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে শোনা যাচ্ছে, ঢালিউডের অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে নতুন এক সিনেমায় কাজ করবেন ইধিকা। যদিও পরিচালক-প্রযোজক পুরো বিষয়টি এখন পর্যন্ত গোপনই রাখতে চেয়েছেন। সিনেমার নাম কিংবা বিস্তারিত বলতেও রাজি হননি।

তবে এ বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্ট্রাক্ট হয়। কাজ শুরু আর হয় কয়টির? তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।’

এদিকে কিছু ব্যক্তিগত কাজে শীঘ্রই কলকাতা যাচ্ছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, সিনেমায় চুক্তি চূড়ান্ত করতেই রাজের ওপার বাংলায় যাওয়া। যদিও অভিনেতার দাবি, একান্তই ব্যক্তিগত ভ্রমণ এটি।

জানা যায়, সবকিছু ঠিক থাকলে ইধিকা পালের সঙ্গে শরিফুল রাজের নতুন এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি মাসের শেষের দিকেই। শরিফুল রাজ সবশেষ কাজ করেছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে ‘দেয়ালের দেশ’ সিনেমায়। শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com