যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বেশি ফি নিলেই প্রশাসনিক ব্যবস্থা, এসএসসি ২০২৪

বেশি ফি নিলেই প্রশাসনিক ব্যবস্থা, এসএসসি ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা। আসছে ৩০ অক্টোবর শুরু হবে ফরম পূরণ। এবারের এসএসসিতে সর্বোচ্চ ২ হাজার ১৪০ টাকা ফি নেওয়া যাবে। আর কোনো প্রতিষ্ঠান নির্ধারিত টাকার বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষাবোর্ড।

শিক্ষাবোর্ড জানিয়েছে, স্বাভাবিক শিক্ষাসূচিতে ফেরার চেষ্টা চলছে। আগামী বছরের এসএসসি পরীক্ষা মধ্য ফেব্রুয়ারিতে শুরু হবে। পূর্ণ সিলেবাসে সব বিষয়ে এবার পরীক্ষা হবে।

আন্ত শিক্ষাবোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার জানান, মাধ্যমিকের সেটিং মোডারেটের কাজ প্রায় শেষ। এখন শুরু হবে প্রশ্নপত্র মুদ্রণের কাজ।

আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এসএসসির ফরম পূরণ। এবার বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড ও কেন্দ্র ফি বাবদ ২ হাজার ১৪০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার ফি নিয়ে অধ্যাপক তপন কুমার সরকার জানান, যদি কোনো প্রতিষ্ঠান নির্ধারিত ফি থেকে বেশি টাকা দাবি করে, তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

এরই মধ্যে নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের সিলেবাস শেষ। তাই ফেব্রুয়ারিতে পরীক্ষায় কোনো সমস্যা হবে না।

স্কুলগুলো চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ও সেশনচার্জ নিতে পারবে। এর পরে আর কোনো বেতন নেওয়া যাবে না বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com