নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি
রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় ট্রাকের ধাক্কায় শাহজাহান নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটিসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুঘটনা ঘটে।
শাহজাহানের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। তার বাবার নাম মোজাম্মেল হোসেন। মেরুল বাড্ডা এলাকায় থাকতেন তিনি। আফতাবনগর এলাকায় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন।
জানা যায়, রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানে থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
Leave a Reply