যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাবনার ঈশ্বরদী রেলকে সুন্দর ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই : রেলমন্ত্রী

পাবনার ঈশ্বরদী রেলকে সুন্দর ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই : রেলমন্ত্রী

পাবনারপ্রতিনিধি:
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, আমরা চেষ্টা করছি লোকবল নিয়োগ করে ট্রেনিংয়ের মাধ্যমে রেলকে আধুনিকায়ন ও রেলপথ মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গভাবে চালু করতে। চেষ্টা চলছে রেলের সম্প্রসারণ, আধুনিকায়ন ও জনগণের কাছে সবচেয়ে সস্তা পরিবহন হিসেবে গড়ে তোলার।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরে বাংলাদেশ রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে রেলমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক রেল মন্ত্রণালয়কে স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে আমরা সুন্দর ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি আমলে রেলের অনেক লোককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চাকরিচ্যুত করে জনবল সংকট সৃষ্টি করা হয়, যা এখনো অব্যাহত রয়েছে। আমরা চেষ্টা করছি লোকবল নিয়োগ করে ট্রেনিংয়ের মাধ্যমে রেলকে আধুনিকায়ন এবং রেলপথ মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গভাবে চালু করতে।

বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আপনারা সাংবাদিক মানুষ। আমি কালকে পার্বতীপুর ও সৈয়দপুরে যে কথাগুলো বলেছি তা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আপনারা তো সমাজের বিবেক। কথাগুলো যদি পজিটিভ ওয়েতে উপস্থাপন না করা হয় সেক্ষেত্রে কিন্তু আমি মনে করবো যে আপনারা সহযোগিতা করছেন না। কিন্তু আমরা চাই আপনাদের সহযোগিতা। কারণ আপনারাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। আমরা সবাই দেশের উন্নয়ন চাই। সেক্ষেত্রে নেগেটিভ নিউজ করে উন্নয়ন আশা করা যায় না।’

মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক পার্থ সরকার, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মমতাজুল ইসলাম, ঈশ্বরদী ডিজেল লোকোমোটিভ রানিং সেডের ঊর্ধ্বতন উপসহকারী (ইনচার্জ) মো. শাকের জামাল, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এর আগে মন্ত্রী শনিবার রাতে ট্রেনযোগে নাটোরের আব্দুলপুর জংশন স্টেশনে নামেন। সেখান থেকে তিনি ঈশ্বরদীর পাকশীতে এসে রাত্রিযাপন করেন। এরপর আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে তিনি সড়কপথে ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ে ‘ডিজেল লোকোমোটিভ রানিং সেড’ পরিদর্শনে আসেন। সেখানে পৌঁছালে বিভাগীয় রেল কর্মকর্তা, যান্ত্রিক প্রকৌশলী শাখার কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রী এ সময় লোকোসেডের কয়েকটি ডকইয়ার্ডসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে সদর দপ্তরে বিভাগীয় প্রধানদের নিয়ে রেলের উন্নয়নে বৈঠক করেন। বৈঠকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদপুরে অবস্থিত এ স্থাপনা ব্রডগেজ রেলপথের ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় ডিজেল লোকোমোটিভ রানিংসেড। ১৯২৯ সালে বাষ্পীয় ইঞ্জিনের লোকোসেড হিসেবে এর যাত্রা শুরু হয়। তখন এখানে বাষ্পীয় ইঞ্জিন মেরামত হত। ষাট ও সত্তরের দশকে যুক্ত হয় ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন)। পর্যায়ক্রমে এটি ডিজেল লোকোমোটিভ রানিং সেডে রূপান্তরিত হয়। বর্তমানে এখান থেকে ১২৭টি ইঞ্জিন বিভিন্ন ব্রডগেজ রেলপথে যাত্রী ও মালবাহী ট্রেন নিয়ে চলাচল করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com