শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শহীদ মিনারে শহীদ মিনারে ছাত্রলীগের বিশৃঙ্খলা

শহীদ মিনারে শহীদ মিনারে ছাত্রলীগের বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিবেদক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসে বিশৃঙ্খলার জন্ম দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ক্ষমতাসীন দলের এই ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিশৃঙ্খলা দৃষ্টিগোচর হয়েছে শহীদ মিনার এলাকায় উপস্থিত নাগরিকদের।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় উপস্থিত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে সংগঠনটি মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

 

বেলা ১১টা ৪০ মিনিটে ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যানার হাতে দলে দলে শহীদ মিনার এলাকায় প্রবেশ করেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে এ সময় যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের পাশাপাশি দেখা যায় বিভিন্ন থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীদেরও।

সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূলোৎপাটন আমাদের অঙ্গীকার: কাদের
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের দৃষ্টি ছিল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকে। তাদের দুজনকে ‘প্রটোকল’ দিতে তৈরি হয় বিশৃঙ্খলা। শহীদ মিনারের প্রবেশ মুখেই সৃষ্টি হয় ধাক্কাধাক্কি। এ সময় ফুল দিয়ে সাজানো কয়েকটি পুষ্পস্তবক ভেঙে যায়। ছুড়ে ফেলা হয় ব্যানার।

ছাত্রলীগের এমন কর্মকাণ্ড নজরে আসে শহীদ মিনারে উপস্থিত অন্যদের। বিষয়টিকে অস্বাভাবিক ও বিশৃঙ্খলা হিসেবে আখ্যায়িত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

 

তবে সাময়িক বিশৃঙ্খলা হলেও নিজেদের মধ্যে কোনো সংঘাতে জড়াননি ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সুশৃঙ্খলভাবেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে ফিরে যান ছাত্রলীগ নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com