শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘সামনে বাংলাদেশে বড় আকারে বিদেশি বিনিয়োগ আসবে’

‘সামনে বাংলাদেশে বড় আকারে বিদেশি বিনিয়োগ আসবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক:

বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকে আরও সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমদ কায়কাউস বলেছেন, এ কারণে আগামী কয়েক বছরে বাংলাদেশে বড় আকারের বৈদেশিক বিনিয়োগ আসবে।

বাংলাদেশ সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরের মহারাজা পার্টি হলে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।

 

বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস কমার্শিয়াল উইং, বাংলাদেশ-আমেরিকা সোসাইটি গ্রেটার হিউস্টন ও বাংলাদেশ-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে মূল প্রবন্ধে ড. কায়কাউস বলেন, নানা ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির সুবিধাও পৌঁছে গেছে তৃণমূল পর্যায়ে।

তিনি বলেন, সরকার সারাদেশে ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নিয়েছে। এসব সুবিধা গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে ড. কায়কাউস বলেন, বাংলাদেশে বিনিয়োগ সহজ করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন নতুন নীতিমালা ও পরিকল্পনা হাতে নিয়েছে।

বিশ্বব্যাংকের বিকল্প সাবেক এই নির্বাহী পরিচালক মনে করেন, এসব উদ্যোগের ফলে আগামী কয়েক বছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশে বড় আকারের বিনিয়োগ আসবে।

সেমিনারে টেক্সাস হিউস্টনের বিভিন্ন কাউন্টির দেড় শতাধিক ব্যবসায়ী অংশ নেন। আলোচনায় বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেসের কমার্শিয়াল কাউন্সেলর এসএম খুরশিদ উল আলম সাবরাং টুরিজম পার্ক, নাফ টুরিজম পার্ক এবং সোনাদিয়া ইকো টুরিজম পার্কের বিস্তারিত তুলে ধরলে উপস্থিত ব্যবসায়ীদের অনেকেই সেখানে বিনিয়োগের আগ্রহ দেখান।

এ সময় কমার্শিয়াল কাউন্সেলর এসএম খুরশীদ বাংলাদেশে বিনিয়োগে সরকারের সব ধরনের সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হ্যারিস কাউন্টির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কাউন্টি ইঞ্জিনিয়ার ড. মিল্টন রহমান। অন্যদের মধ্যে ওয়াশিংটন বাংলাদেশ অ্যাম্বাসির কমার্স মিনিস্টার মো. সেলিম রেজা, বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মার্টিয়ার ম্যাকবে, বাংলাদেশ-আমেরিকা সোসাইটি গ্রেটার হিউস্টনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান শিপলু, বাংলাদেশ-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের সাপ্নিক খানসহ অ্যাসোসিয়েশন দুটির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com