শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব

রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:
দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান শুরু করেছে র‍্যাব। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বলেন, রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার বিভিন্ন হাসপাতালে দালালরা রোগীদের সঙ্গে প্রতারণা করে। এমন একাধিক অভিযোগের পর অভিযানে নেমেছে র‍্যাব। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ জানান, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। তাদের বিরুদ্ধে সরকারি থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়া, ওষুধের প্রেসক্রিপশন নিয়ে রোগী ও তাদের স্বজনদের বিরক্ত করা, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ উঠছে। এসব দালালের সঙ্গে কিছু অসাধু কর্মচারীও জড়িত। তাই দালালবিরোধী অভিযানে নেমেছে র‌্যাব।

তিনি আরও বলেন, শেরে বাংলা নগর এলাকার শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইন্সটিটিউট ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে অভিযান চলছে।

এদিকে, রাজধানীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানের প্রথম দিনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মোট ৬টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com