যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অষ্টম ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

অষ্টম ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক:

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- , প্রেসিডেন্ট লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, আজীবন সদস্য বাংলা একাডেমি উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি ,উপদেষ্টা কুইন অফ হাড লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

সাবেক অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন । উপস্থিত ছিলেন ।

 

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে আজ বুধবার (০৬ মার্চ) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪।’

বিকেলে পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এ সময় পাওয়ার স্পন্সর ভাইয়া হাউজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর যুবায়ের ইসলাম শাওন লায়ন মোঃ সোহাগ পাটোয়ারী সহ আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে পুরুষ দ্বৈতে জয় পেয়েছে চ্যানেল২৪ এর কোচি ও সরজ জুটি। তারা হারিয়েছে আমাদের সময়ের রায়হান ও মোমিতুল জুটিকে। অন্যদিকে মিশ্র দ্বৈতে জয় পেয়েছে আমাদের সময়ের টিটু-জেরিন জুটি। তারা হারিয়েছে চ্যানেল২৪ এর কোচি-সুচনা জুটিকে।

এবারের এই প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ছাড়াও স্পেশাল দুটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে অভিনেতা ও অভিনেত্রীরা অংশ নিবেন পুরুষ একক ও নারী এককে। সর্বমোট সাতটি ক্যাটাগোরিতে ৩০টি মিডিয়া হাউজের দুই শতাধিক মিডিয়াকর্মী অংশ নিয়েছেন এবারের এই আয়োজনে।

তিনদিন ব্যাপী এই মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুক্রবার বিকেলে ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ১ লাখ টাকা। সর্বমোট ২০ জনকে এই টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। তার মধ্যে প্রতিটি ক্যাটাগোরির চ্যাম্পিয়নরা পাবেন ৮ হাজার টাকা করে, সঙ্গে পাবেন ওয়ালটনের প্রেসার কুকার। আর রানার্স-আপরা পাবেন ৪ হাজার টাকা করে, সঙ্গে ওয়ালটনের রুটি মেকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com