যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর যাত্রাবাড়ীতে এক ঘণ্টার ব্যবধানে সড়কে দুই প্রাণহানি

রাজধানীর যাত্রাবাড়ীতে এক ঘণ্টার ব্যবধানে সড়কে দুই প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
যাত্রাবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) সকালে এক ঘণ্টার ব্যবধানে জনপদ মোড় ও চৌরাস্তা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মতিউর রহমান এবং ইমরান। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে।

নিহত মতিউরের ভাগ্নে মীর আব্দুর রহমান জানান, পরিবার নিয়ে ওয়ারী জয়কালি মন্দিরের পাশে থাকতেন মতিউর। রোজা উপলক্ষে সায়দাবাদে বাজার করতে সকালে বাসা থেকে বের হন তিনি। জনপদ মোড়ে যাওয়ার পর একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিউর রহমানের বাড়ি যশোর কোতোয়ালি থানায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল জানান, বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্য দুর্ঘটনায় মারা যাওয়া ইমরাম থাকেন বিবির বাগিচা এক নম্বর গেটে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। যাত্রাবাড়ীতে বাসের লাইনম্যান হিসেবে কাজ করতেন তিনি। সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হন। সাড়ে ১০টার দিকে চৌরাস্তা পার হওয়ার সময় দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com