যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতীয় অভিনেত্রী লিভ ইন সম্পর্ক ভেঙে গেছে শ্রুতির, এখন পুরোপুরি একা

ভারতীয় অভিনেত্রী লিভ ইন সম্পর্ক ভেঙে গেছে শ্রুতির, এখন পুরোপুরি একা

বিনোদন ডেস্ক:
ফাইল ছবি
বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের লিভ ইন সম্পর্কটি ভেঙে গেছে। চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল তার। তবে সেটা এখন অতীত। এত দিন গুঞ্জন থাকলেও এবার শ্রুতি নিজেই সাফ জানিয়ে দিলেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে আস্ক মি অ্যানিথিং সেশনে অংশ নেন শ্রুতি। সেখানেই জানান, তিনি এখন পুরোপুরি সিঙ্গেল। এক ভক্ত তার কাছে জানতে চায়, আপনি সিঙ্গেল নাকি সম্পর্কে আছেন?

বিপরীতে শ্রুতি বলেন, এসব প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। তবে আমি পুরোপুরি সিঙ্গেল। আর সম্পর্কে জড়ানোর ইচ্ছেও নেই। কেবল কাজ আর নিজের জীবন উপভোগ করতে চাই।

এত দিন গুঞ্জন ছিল যে, চার বছরের সম্পর্কে ইতি টেনেছেন শ্রুতি ও শান্তনু। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত মার্চে ব্রেকআপ করেছেন তারা। গেলো মাসে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছিল, ‘দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। এ কারণে তারা গত মাসে (মার্চ) আলাদা হয়ে গেছে।

ব্রেকআপের গুঞ্জন আরও পোক্ত হয়েছিল শ্রুতির কাণ্ডে। তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শান্তনুর সঙ্গে পোস্ট করা সব ছবি মুছে দিয়েছেন। এবার তো সরাসরি বলেই দিলেন।

এদিকে শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গেছে গেলো বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমায়। যেখানে তার নায়ক প্রভাস। বর্তমানে শ্রুতির হাতে রয়েছে ‘ডাকোট: আ লাভ স্টোরি’, ‘চেন্নাই স্টোরি’ ছবিগুলোর কাজ। সূত্র: এনডিটিভি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com