শিরোনাম :
মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান.
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাবনায় ঘোড়া জবাই করে মাংস খাওয়ার ভিডিও ভাইরাল

পাবনায় ঘোড়া জবাই করে মাংস খাওয়ার ভিডিও ভাইরাল

পাবনা প্রতিনিধি
পাবনার বেড়ায় ঘোড়া জবাই করে এর মাংস খাওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন। এলাকাবাসীর প্রতিবাদের মুখে গাঢাকা দিয়েছেন জড়িতরা।

শনিবার (২৯ জুন) রাতে বেড়া উপজেলার হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চড় পেঁচাকোলা গ্রামের নদীপাড়ে ঘোড়াটি জবাই করা হয়। এলাকার ৬-৭ জন যুবককে সঙ্গে নিয়ে স্থানীয় এক ক্লিনিক মালিক এর নেতৃত্ব দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়ার একটি ক্লিনিক মালিক মহিউদ্দিন চৌধুরী স্থানীয় মানিক হোসেন, আব্দুস সোবহান, হিরো আলমসহ কয়েক যুবককে ঘোড়ার মাংস খাওয়াবেন বলে তাদের ঘোড়া কেনার জন্য বলেন। তার কথামতো ৬-৭ জন যুবক এক হাজার টাকা দিয়ে একটি রোগাক্রান্ত ঘোড়া কিনে আনেন। এরপর সেই ঘোড়া কিনে তারা আনন্দ-উল্লাস শুরু করেন। যুবকরা বেড়া উপজেলার হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চড় পেঁচাকোলা নদীর পাড়ে গিয়ে ঘোড়াটি জবাই করেন। তারা এ ঘটনার ভিডিও ধারণ করেন এবং মাংস রান্না করে সবাই মিলে খেয়ে ফেলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সোমবার (১ জুলাই) বিকেলে পেঁচাকোলা চারমাথা মোড় এলাকার মুসল্লি ও সাধারণ জনতা বিক্ষোভ করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তারা।

হাঁটুরিয়া চারমাথা বাজারের ব্যবসায়ী আলামিন, আশরাফুল আলম খোকন ও আবু জাফর বলেন, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে ঘোড়ার মাংস খাওয়া হয়েছে। যারা এরসঙ্গে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি চাই।

ঘোড়ার মাংস খাওয়ার মূল পরিকল্পনাকারী মহিউদ্দিন চৌধুরী গাঢাকা দেওয়ায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বেড়া উপজেলার মডেল মসজিদের ইমাম মোস্তফা কামাল এবং বেড়া শাহ পাড়া মসজিদের ইমাম শাহারিয়ার বিন জাকারিয়া বলেন, ‘হাদিসে ঘোড়ার মাংস খাওয়া না খাওয়ার পক্ষে-বিপক্ষে বলা হয়েছে। সাধারণ ক্ষেত্রে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ (অনুচিত)। তবে এ থেকে আমরা বিরত থাকবো এবং পরিবেশ ও সমাজ যাতে উত্তেজিত না হয়, সে ব্যাপারে জানার চেষ্টা করবো।’

ভিডিও দেখেছেন জানিয়ে বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘আমি ধর্মীয় বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে ঘোড়ার মাংসের ফাইবার মোটা এবং এটার স্বাদ আমাদের দেশি গরু-ছাগলের মতো ভালো না। চর্বির পরিমাণটা কম আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ঘোড়ার সংখ্যা বেশি না। আমরা যদি এভাবে ঘোড়াকে মাংস হিসেবে খাই, তাহলে একসময় আমাদের দেশে ঘোড়ার সংখ্যা বিলুপ্তির পথে চলে যাবে।’

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ ফেলে বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com