শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত সিলেট ভূমিকম্পে কাঁপল সচিবালয়ে রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধানমন্ডির কথা বলার মতো স্বাভাবিক নই আমি: রাহুল আনন্দ

ধানমন্ডির কথা বলার মতো স্বাভাবিক নই আমি: রাহুল আনন্দ

বিনোদন ডেস্ক:

বৈষম্য বিরোধী আন্দোলনে তিনিও নেমেছিলেন রাস্তায়। শিল্পীসমাজের সঙ্গে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছিলেন ছাত্রদের সঙ্গে। এই আন্দোলনের বিজয়ে তারও উল্লাস করার কথা ছিল। কিন্তু সেটি হয়ে ওঠেনি। উল্টো স্ত্রী সন্তান নিয়ে এক কাপড়ে ছাড়তে হয়েছে ঘর।

জলের গানের গায়ক রাহুল আনন্দের কথা বলছিলাম। আন্দোলনে বিজয় পরবর্তী সহিংসতায় ঘর-বাড়ি পোড়ানো হয় তার। পুড়ে ছাই হয়ে যায় গায়কের নিজ হাতে বানানো অসংখ্য বাদ্যযন্ত্র। সংবাদমাধ্যমের কাছে লিখিত একটি প্রতিক্রিয়া পাঠিয়েছেন রাহুল।

 

সেখানে লিখেছেন, ‘তবু শান্তি আসুক আমার সোনার দেশে, যেকোনো মূল্যে। সে মূল্য যদি হয় আমার সোনার সংসারের পোড়া ছাই অথবা বাদ্যযন্ত্র পোড়া কয়লার বিনিময়ে, তাতেও দুঃখ নেই। ভালোবাসি বাংলা আর বাংলার মানুষকে, আমি বাংলায় গান গাই। সবার ভালো হোক। ভালো থাকুক আমার বাংলাদেশ।’

গায়কের কথায়, ‘কথা বলার মতো স্বাভাবিক নই আমি। প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র পুড়ে ছাই। ওরা আমার সন্তানের মতো। আমি একটা মানুষ বাচ্চাকে জীবিত নিয়ে বের হতে পেরেছি। বাকিরা পুড়েছে বা লুট হয়েছে।’

এদিকে রাহুল আনন্দের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় এরইমধ্যে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেছেন অনেকে। শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়া, সংগীত পরিচালক ইমন চৌধুরী রয়েছেন এ তালিকায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com