শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে ট্রাকের পাথরের নিচে ‌মিলল ৮৪ বস্তা ভারতীয় কাপড়

সিলেটে ট্রাকের পাথরের নিচে ‌মিলল ৮৪ বস্তা ভারতীয় কাপড়

সিলেট প্রতিনিধি,
সিলেটে কৌশলে পাথরের নিচে চাপা দিয়ে ভারতীয় কাপড় চোরাচালানের সময় এক ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় লুকানো অবস্থায় ৮৪ বস্তা ভারতীয় কাপড় জব্দ করা হয়।

গতকাল সোমবার সকালে সিলেটের বটেশ্বর এলাকা থেকে ভারতীয় কাপড়ের চালানটি আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর মতিহার থানার মোহননীড় বুধপাড়া গ্রামের শাকিল ইসলাম এবং একই উপজেলার গনির দালান গ্রামের মারুফ ইসলাম। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত আরেক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট–তামা‌বিল আঞ্চ‌লিক মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। ট্রাকটিতে পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান চালক। কিন্তু সন্দেহ হলে পাথর সরাতেই নিচ থেকে কাপড়ের চালান বের হয়ে আসে। এ সময় ট্রাক থেকে পৃথক ৮৪টি বস্তায় রাখা ৩ হাজার ৯৬২টি ভারতীয় শাড়ি ও ২০২টি লেহেঙ্গা জব্দ করা হয়। উদ্ধার করা কাপড়ের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি আটকের পর জব্দতা‌লিকা প্রস্তুত করে শাহপরাণ থানা-পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com