শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গভবনের সামনে থেকে সরলেন আন্দোলনকারীরা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বঙ্গভবনের সামনে থেকে সরলেন আন্দোলনকারীরা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ‘রক্তিম জুলাই ২৪’, যা ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের নিয়ে গঠিত একটি নতুন সংগঠন। তবে কেন্দ্রীয় সমন্বয়কদের অনুরোধে সংগঠনটি তাদের কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে। তবে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে তারা সমাবেশ করে আন্দোলনকে জোরালো করার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সংগঠনটির কর্মী সালমান হোসেন গণমাধ্যম কর্মীদের সামনে এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা এখানে অবস্থান নেওয়ার পর বিকেলে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পাঠাই। আমরা জানতে চাই, তিনি কেন পদত্যাগ করছেন না এবং কেন আমাদের এভাবে কষ্ট দিচ্ছেন। তিন ঘণ্টা পরেও তার কাছ থেকে কোন জবাব পাইনি।”
সালমান আরও জানান, তাদের দাবি আদায় না হলে তারা সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন জোরালো করবেন।

সংগঠনটির আহবায়ক এমদাদুল বাবু বলেন, “আমরা নতুন সংগঠন, তবে কাজ শুরু করে দিয়েছি। আমরা সম্প্রতি মন্ত্রণালয়ে গিয়েছিলাম এবং সেখানে আমাদের বড় ভাই নাহিদ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তারা মৌন সম্মতি দিয়েছেন এবং আমরা ক্লিয়ারেন্স নিয়েছি।”

তিনি অভিযোগ করেন, “রাষ্ট্রপতি খুনি হাসিনার দোসর। তিনি দুই মাস আগে যা বলেছিলেন, এখন আরেক কথা বলছেন। এর মানে তিনি দ্বিচারিতা করছেন। আমরা একজন মুজিব সেনাকে রাষ্ট্রপতি হিসেবে চাই না।”

এমদাদ বলেন, “আমাদের আন্দোলনের বড় ভাইরা আমাদের আগামীকাল সকাল পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত করার জন্য অনুরোধ করেছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। বড় ভাইয়েরা আমাদের বলেছেন, আগামীকাল তারা আমাদের সঙ্গে বসবেন।”

তিনি আরও জানান, “এখানে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং আমাদের স্লোগানগুলো আমাদের সাথে যায় না। তাই এ কারণে আমাদের সরে যেতে বলা হচ্ছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com