শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বেসামরিক বিমান চলাচল, বন্দর ও লজিস্টিকসে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং প্রতিরক্ষা অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

তিনি বাংলাদেশের সঙ্গে পারস্পরিক অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে তার দেশের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন।

আমিরাতের ৫৩তম ইউনিয়ন ডে উদযাপন উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) ঢাকায় তাদের দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আল হামুদি এসব কথা বলেন।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, আমরা অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার জন্য প্রত্যক্ষ বিনিয়োগে আগ্রহী।

রাষ্ট্রদূত একটি উন্নত ও অধিকতর সমৃদ্ধ বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে একত্রে কাজ করতে তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ এবছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে, যা উভয় দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত।

রাষ্ট্রদূত বলেন, আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে একটি কৌশলগত অংশীদারত্বের জন্য মুখিয়ে আছি।

রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ১.২ মিলিয়ন বাংলাদেশি প্রবাসীর অবদানের প্রশংসা করে বলেন, তারা সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ।

এছাড়াও সরকারের উপদেষ্টা, রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশন প্রধান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com