শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন 

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন 

মৌলভীবাজার প্রতিনিধি।।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “গোলামি না আজাদি”, “দিল্লি না ঢাকা”, এবং “দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত”সহ বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থী নাহিম আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোঃ আজহারুল ইসলাম অনিক, মোঃ জাহেদ, মোঃ মুজাহিদুল ইসলাম, নাজমুল হোসেন, শেখ রিপন আলী ওয়ারিস, এবং মহসিন সামি কামাল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার মাধ্যমে ভারত সীমা লঙ্ঘন করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের শাস্তির দাবি করেন।
বক্তারা আরও বলেন, “ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র চলছে। আমরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”
তারা হুঁশিয়ারি দেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর যদি আরও কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে ছাত্র-জনতা কঠোর জবাব দেবে। বক্তারা বলেন, “এদেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, প্রয়োজনে আরও দেবে। কিন্তু কোনও ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে জায়গা দেবে না।”
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তারা আগরতলায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com