যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা শিক্ষা সফর 

আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা শিক্ষা সফর 

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা শিক্ষা সফর ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এসব শিক্ষার্থীদের ঢাকায় অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ করে সেখানকার পরিবেশ অনুভব করার সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি।পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড মাজুখান পাকুরিয়ার টেক এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান। এতিম গরীব অসহায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আইউব আলী ফাহিমের উদ্যোগে তার গর্ভধারিনী মায়ের নামে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হয়। এখানে এতিম গরীব ও অসহায় শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয়।কুরআন শিক্ষার পাশাপাশি এসব শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকল ধরনের শিক্ষা কারিকুলাম পরিচালনা করা হয়।এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।
এসময় উপস্থিত ছিলেন,মোহাম্মদ হাফিজুল ইসলাম,সভাপতি, আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা।হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাছান,ইমাম ও খতিব মা আছিয়া আনোয়ারা জামে মসজিদ।পরিচালক আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা।অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। হাফেজ মোহাম্মদ রাসেল। মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com