যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা উত্তর গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না : হাসনাত

কুমিল্লা উত্তর গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না : হাসনাত

কুমিল্লাপ্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকব। এখানে হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব। এখানে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করাতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান—তারা জাতীয় স্বার্থ ত্যাগ করে বেঈমানি করছেন।
মনে রাখবেন গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না আর এক খাপে কখনো দুই তলোয়ার থাকতে পারে না।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও ক্বওমী মাদরাসার আলেম ওলামাদের সঙ্গে একটি মতবিনমিয়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার। সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. আল আমিন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে, আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি—আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন-নিপীড়ন অত্যাচারে মধ্য দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কিভাবে এতো সহজে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন-নিপীড়ন ভুলে গেলেন? মনে রাখবেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করলে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে সেটা ভুল ভাবছেন।

তিনি আরো বলেন, ‘এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন, আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন, আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব।’

ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে আপনার অবস্থান উল্লেখ করে হাসনাত বলেন, ‘আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে, যেখানে কোনো বিভাজন থাকবে না, যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com