যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টাঙ্গাইলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি,

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ছানোয়ার হোসেন (৩৭) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়া‌রি) বিকেল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে উৎসুক জনতা তাকে হত‌্যা ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ উঠে‌ছে।
ছানোয়ার হোসেন মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ওই যুবক হাসপাতালের নিচ তলার গাইনী ওয়ার্ড থেকে একজনের মোবাইল ফোন চুরি করার সময় ধরা পরে। এ সময় উৎসুক জনতা তাকে পিটাতে পিটাতে হাসপাতালে বাইরে নিয়ে আসে। এতে সে মাটিতে অজ্ঞান হয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, হাসপাতালে এক যুবককে চোর সন্দেহে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com