যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিহত ৭ শতাধিক

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিহত ৭ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীগোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে ৭০০ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ শুক্রবার (৩১ জানুয়ারি) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমায় তীব্র লড়াইয়ে ৭ শতাধিক নিহতের পাশাপাশি ২ হাজার ৮০০ মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।
জাতিসংঘের মুখাপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত রোববার থেকে রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে গোমায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

এরইমধ্যে এম২৩ বিদ্রোহীগোষ্ঠী উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা দখলে নিয়েছে। তারা এখন দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর দিকে এগোচ্ছে।

এর আগে গত সপ্তাহে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৩ শান্তিরক্ষী নিহতের কথা জানায় জাতিসংঘ।

এম২৩ বা মার্চ ২৩ কঙ্গোর তুতসিস আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী। এটি এক সময় কঙ্গোর সেনাদের সঙ্গে কাজ করত। তবে ১০ বছর আগে এটি কঙ্গো সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায়।
২০২২ সাল থেকেই এম২৩ বিদ্রোহীগোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখল নেওয়া শুরু করে। চলতি বছরের শুরুতে কঙ্গো সেনাবাহিনী ও এম২৩ বিদ্রোহীদের লড়াই আরও তীব্র হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতের কারণে চলতি বছরই প্রায় চার লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

কঙ্গোতে সংঘাত ১৯৯০ এর দশকে শুরু হলেও সাম্প্রতিক সপ্তাহগুলিতে দ্রুত বৃদ্ধি পেয়েছে। কঙ্গোর সরকার বলছে রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহীরা পূর্বাঞ্চলের বিশাল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ চাইছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com