শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

নিজস্বপ্রতিবেদক:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নামও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এক সিদ্ধান্তে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে অভ্যুত্থানে তৎকালীন সরকারের সঙ্গে জড়িত সকল ব্যক্তির নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিল করা হবে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী, সকল মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, নাম পরিবর্তনের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এরই মধ্যে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া—এই দুটি স্থাপনার নাম পরিবর্তন করে যথাক্রমে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া করা হচ্ছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মুখপাত্র ওমর হায়দার বলেন, ‘উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটা প্রজ্ঞাপন আকারে আসবে।’

উল্লেখ্য, ১১ মে ২০১৮ সালে বাংলাদেশের এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com