শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনেও যমুনার সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের

বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনেও যমুনার সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কেউ খালি গায়ে শুয়ে আছেন, কেউবা জামাকাপড় বিছিয়ে সড়কে শুয়ে আছেন। কেউ গাছের পাতা ও ডালপালা মেলে রাস্তায় শুয়ে পড়েছেন, কেউবা ক্লান্ত শরীর নিয়ে সহপাঠীর কাঁধে হেলান দিয়েছেন। কেউ আবার বসে আছেন কিংবা সহপাঠীদের সঙ্গে গল্পে সময় পার করছেন। এমন চিত্রই দেখা গেছে কাকরাইল মসজিদের সামনে তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরেজমিন ঘুরে দেখা যায়, অনেক শিক্ষার্থী রাতভর সড়কে শুয়ে-বসে কাটিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে থেকে কয়েকজন শিক্ষকও রাস্তায় রাত কাটিয়েছেন। সকাল হতেই পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে দলে দলে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিতে কাকরাইলে ছুটে আসছেন। সবার কণ্ঠে একটাই কথা- “দাবি মানতেই হবে।”

রাতভর শিক্ষার্থীদের সঙ্গে সড়কে অবস্থান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। এছাড়া রাত আড়াইটা পর্যন্ত উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক সহযোগী অধ্যাপক কেএমএম রিফাত হাসান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সুমন কুমার মজুমদার। রাত দুইটা পর্যন্ত উপস্থিত ছিলেন প্রক্টর, সহকারী প্রক্টরসহ অনেক শিক্ষক।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সড়কে অবস্থান নিয়েছেন শাখা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

একাধিক শিক্ষার্থী বলেন, “এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। আমাদের কোনও আবাসন নেই, আবাসন ভাতা দিচ্ছে না- রাস্তার উপরই আমাদের একমাত্র আশ্রয়। এত বঞ্চনার পর খালি হাতে ফিরে যাওয়া অসম্ভব। গতকাল (বুধবার) পুলিশের লাঠিপেটা, জলকামান, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড খেয়ে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, না খেয়ে পুরোদিন পার করেছি। এখন লিখিত আশ্বাস ছাড়া ক্যাম্পাসে ফিরব না।”

জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “সাধারণ শিক্ষার্থীদের পাশে সব ক্রিয়াশীল সংগঠন আছে। কাকরাইল মসজিদের ভেতরে প্রায় ৫০০ শিক্ষার্থী ও বাইরে রাস্তায় অসংখ্য শিক্ষার্থী অবস্থান করছে। তারা বিপ্লবের গান গেয়ে সময় পার করছে। রাস্তায় যখন নেমেছি, রাস্তাতেই সব দাবি আদায় করব।”

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “আমরা অধিকার আদায় না করে ঘরে ফিরব না। মার খেয়েছি, দরকার হলে আরও মার খাব। কিন্তু এবার কোনও আশ্বাসে রাজপথ ছাড়ছি না।”

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, “আমি পিতা হয়ে সন্তানদের ফেলে যেতে পারি না। আমার শিক্ষার্থীরা যতক্ষণ আছে, আমিও ততক্ষণ থাকব। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরব না।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, বুধবার (১৪ মে) দুপুর সাড়ে ১১টা থেকে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com