জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শটগান ও কার্তুজসহ আনিসুর রহমান খান (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-লালবাগ বিভাগ। এসময় তার কাছ থেকে ১২ বোরের একটি শটগান, ২৭ রাউন্ড কার্তুজ ও শটগানের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের কপি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ মে) দুপুরের দিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির লালবাগ বিভাগ সূত্র জানায়, আনিসুর রহমান তার নামে ইস্যুকৃত লাইসেন্স এর শটগান ও কার্তুজ ইচ্ছাকৃতভাবে নবায়ন করেননি। গত বছরের ৩ সেপ্টেম্বর সরকার ঘোষিত অস্ত্র জমা দেওয়ার আদেশ থাকলেও তা তিনি অমান্য করেন এবং তা অসৎ উদ্দেশ্যে নিজের কাছে রাখেন। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি আরও জানায়, যথাসময়ে লাইসেন্স নবায়ন না করায় ও সরকার নির্ধারিত সময়ে অস্ত্রটি জমা না দেওয়ায় অস্ত্রটি বর্তমানে অবৈধ।
গ্রেফতার আনিসুর রহমানের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মামলা হয়েছে।
Leave a Reply