শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোরবানির ইনজেকশনে পশু মোটাতাজায় র‍্যাবের কড়া নজরদারি

কোরবানির ইনজেকশনে পশু মোটাতাজায় র‍্যাবের কড়া নজরদারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঈদ সামনে রেখে বাজারে অসুস্থ বা কৃত্রিমভাবে মোটাতাজা করা গবাদিপশু বিক্রি ঠেকাতে বিশেষ নজরদারি শুরু করেছে র‌্যাব। রাসায়নিক ও ইনজেকশন পুশ করে পশু মোটাতাজা করা, কিংবা অসুস্থ পশু হাটে তোলা— এসব কর্মকাণ্ড রোধে মাঠে কাজ করছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা টিম।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, অসুস্থ গবাদিপশু কিংবা ইনজেকশন দিয়ে অস্বাভাবিকভাবে মোটাতাজা করা পশু চিহ্নিত করতে পশু চিকিৎসকদের সহায়তা নিচ্ছে র‍্যাব। শনাক্ত হলে সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্ধারিত চার্ট দৃশ্যমানভাবে টানানোর বিষয়েও তদারকি থাকবে। কেউ নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল আদায় করলে, র‌্যাবের ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, কোরবানির হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি বা একটি হাটের গরু অন্য হাটে জোর করে নামিয়ে দেওয়ার মতো ঘটনা ঠেকাতেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

র‌্যাবের কর্মকর্তারা হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের আশ্বস্ত করে বলেন, যেকোনো অভিযোগ র‍্যাব কন্ট্রোল রুমে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি পশুবাহী গাড়ি ও হাটের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সদস্যরা নিয়মিত টহলে থাকবেন।
কোরবানির ঈদ ঘিরে যাতে ভোক্তারা প্রতারিত না হন এবং স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে লক্ষ্যে র‍্যাব এবার শুরু থেকেই ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com