শিরোনাম :
পটুয়াখালী রমজানজুড়ে হাসপাতালে রোগীর স্বজনদের সেহরি খাওয়াবেন যুবদল নেতা মাদারীপুর রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা পঞ্চগড়ের বোদা’য় টিসিবির তেলের কার্টুনে মিলল পানিভর্তি বোতল। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর ঘটনায় ৫ কর্মী গ্রেফতার ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন নারায়ণগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা সচিবালয়ে থানার ওসির ফোন যেন মন্ত্রীর কাছে না আসে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী পবিত্র রমজানে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইশরাক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যক্রম শুরুর ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাইবান্ধা পলাশবাড়ী প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ

গাইবান্ধা পলাশবাড়ী প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ

গাইবান্ধাপ্রতিনিধি,

হামলার শিকার সাংবাদিক পাপুল সরকার
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি পাপুল সরকারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ অভিযোগে আহসান হাবিব হিন্দল (৪০) ও শামিম হোসেন (৪৫) নামের দুই যুবকসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) পলাশবাড়ী থানায় এ মামলা দায়ের করেন ভুক্তভোগী পাপুল সরকার।

হামলার শিকার এই পাপুল সরকার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের মৃত আলম সরকারের ছেলে ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

অভিযুক্ত আহসান হাবীব হিন্দল একই উপজেলার নুনিয়াগাড়ী গ্রামের লাভলু মিয়ার ছেলে ও শামীম মিয়া চন্ডিপুর গ্রামের রুহুল আমিন দুলার ছেলে। তারা উপজেলা যুব জামায়াতের নেতা বলে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, গত শনিবার (৫ জুলাই) রাতে আহসান হাবিব হিন্দোল ও শামিম মিয়া লোকজন নিয়ে প্রেসক্লাবে প্রবেশ করে মব সৃস্টি করে। এসময় সাংবাদিক পাপুল সরকারকে বেদধড়ক মারপিট করে তারা।

 

এদিকে, ওই মারধরের একটি ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন পোস্টদাতা ও কমেন্টকারীরা। একই সঙ্গে সাংবাদিক মহলের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।

ভুক্তভোগী পাপুল সরকার বলেন, অভিযুক্ত আহসান হাবিব হিন্দোল ও শামিম মিয়াসহ তাদের লেলিয়ে দেওয়া লোকজন আমার দায়িত্বশীল পেশায় দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে আসছিলেন। এরই জেরে গত শনিবার রাতে তারা দলবদ্ধভাবে প্রেসক্লাবে ঢুকে আমাকে মারধর করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছি। এ মামলার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত আহসান হাবিব হিন্দোল ও শামিম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, মারধরের অভিযোগ এনে পাপুল সরকার নামের এক যুবক বাদী হয়ে একটি এজাহার দাখিল করেছে। সেটি তদন্তাধীন রয়েছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com