শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

পঞ্চগড়  প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বোদা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে জীবন ভাইয়ের বহিষ্কার মানি না মানবো না, ইমন ভাইয়ের বহিষ্কার মানি না মানবো না, অবৈধ বহিষ্কার মানি না মানবো না, অবৈধ বহিষ্কার বাতিল কর করতে হবে, চার নেতার পুনর্বাহাল করতে হবে করতে হবে সহ নানা শ্লোগান দেয়া  হয়।
পরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, বোদা পাথরাজ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, গত রবিবার (৬ জুলাই) বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে কিছু লোকজন মারধর করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মারধর করেছেন তারা সবাই বয়স্ক, তরুণ কেউ ছিল না। এমনকি সেখানে ছাত্রদলের কোন পর্যায়ের নেতাকর্মীকে দেখা যায়নি।  কিন্তু বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের চার ছাত্রদল নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কার করেছে। কিন্তু তারাই এঘটনার সাথে কোনভাবেই জড়িত নয়। অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। একই সাথে তাদের পুনর্বহাল করতে হবে স্বপদে।
বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল বলেন, কেন্দ্র একটি তদন্ত কমিটি গঠন করুক। যদি তদন্ত করে প্রমাণিত হয় বোদা উপজেলা ছাত্রদলের নেতারা দোষী তাহলে তারা শাস্তির মুখোমুখি হবেন। আর যদি কোন দোষ না করে থাকেন তাহলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে বহিষ্কার করতে হবে। কিন্তু কোন তদন্ত না করেই এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নেতা পঞ্চগড়ে আসবেন কিন্তু তিনি স্থানীয় কোন পর্যায়ে নেতা কর্মীকে জানান নি। এখন হামলার শিকার হয়েছেন এটার আমরা প্রতিবাদ জানাই তবে কারা করেছে এটা তদন্ত করে বের করা দরকার। যদি তাদের পুর্নবহাল করা না হয় তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com